আন্তর্জাতিক নারী দিবস পালন

৮ মার্চ আন্তর্জাতিক নারী_দিবস উপলক্ষে গ্রিন_কমিউনিটি_এন্ট্রাপ্রেনিওর_ক্লাব_লিমিটেড ও উইমেন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন–এর উদ্যোগে এক সভা-আলোচনা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্যাশন ডিজাইন কাউন্সিলর অফ বাংলাদেশ-এর প্রেসিডেন্ট, উইমেন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের পরিচালক এবং গ্রিন কমিউনিটি এন্ট্রাপ্রেনিওর ক্লাব লিমিটেড-এর ফাউন্ডার মেম্বার- আমাতুন_নুর_শিল্পী। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন অঙ্গনের নারী উদ্যোক্তা ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

“সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার”—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত আলোচনা সভায় সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার নারীরা অংশগ্রহণ করেন এবং নারীর অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।

অনুষ্ঠানটি নারীর ক্ষমতায়ন, সচেতনতা বৃদ্ধি এবং সমাজে নারীর সম্মান ও অধিকার প্রতিষ্ঠার গুরুত্বকে আরও দৃঢ়ভাবে তুলে ধরে।

শেয়ার করুণ

Green Club News

Conference and Seminar